শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন

বিএনপির গায়েবি মামলার অভিযোগ ভিত্তিহীন: স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির গায়েবি মামলার অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, তাদের (বিএনপি) দ্বারা আক্রান্ত সংক্ষুব্ধ ব্যক্তিরা যেকোনো জায়গা থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। তা দিতেই পারে।

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। তারা এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা কীভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে, তা জনগণ দেখেছে। তাই জনগণ বিএনপির ডাকে এখন আর কোনোভাবেই সাড়া দিচ্ছে না।

তিনি বলেন, বিএনপি এখন হুংকার দিচ্ছে সব অচল করে দেবে। আবার অগ্নিসন্ত্রাস করবে, আবার মানুষ হত্যা করবে। এসব হুমকি-ধমকি এ দেশের মানুষ পছন্দ করে না। এ দেশের মানুষ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ এসবকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। কাজেই যদি বিএনপি অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যার মতো কিছু করতে চায় জনগণই তাদের প্রতিহত করবে, জনগণ তাদের এসবের জবাব দেবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সরকারের সব প্রস্তুতি রয়েছে।

আসাদুজ্জামান খান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছরই সারাদেশে পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। এ বছরও বেড়েছে। মণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের পাশাপাশি ৬ লাখ আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া মণ্ডপ কমিটিগুলোকে আমরা নির্দেশনা দিয়েছি পর্যাপ্ত সিসি ক্যামেরা ও ভলান্টিয়ার রাখার জন্য। অনেকে মনে করে- পূজাকে কেন্দ্র করে কিছু একটা হতে পারে। তবে আমরা মনে করি কিছুই হবে না। শান্তিপূর্ণভাবেই পূজা শেষ হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমিও আইনের ঊর্ধ্বে নয়। যেই অন্যায় কিছু করবে, তার বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা।

জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

সভা শেষে উপজেলা প্রশাসন আর্ট স্কুল উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর শ্রী শ্রী রাধামো মদন মোহন জিউর আখড়া পরিদর্শন করেন। বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আসাদুজ্জামান খান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ