বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসরাইল যুদ্ধাপরাধী: ইসলামী আইনজীবী পরিষদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ বলেছেন, গাজা উপত্যকার হসপিটালে চিকিৎসাধীন নিরীহ শিশু, নারী ও পুরুষ রোগীদের উপর গভীর রাতে মার্কিন মিত্র ইসরাইল কর্তৃক বর্বর বোমা হামলা আধুনিক বিশ্বের সকল মানবাধিকার ও আইনকে লঙ্ঘন করেছে।

তিনি বলেছেন, জেনেভা কনভেনশন অনুযায়ী ইসরাইল এই ন্যাক্কারজনক হামলা করে যুদ্ধাপরাধ করেছে। আন্তার্জাতিক আদালতে তার বিচার হতে হবে। অন্যথায় বিশ্বাবাসী ইসরাইল ও তাদের সমর্থকদের কখনোই ক্ষমা করবে না।

শনিবার (২৩অক্টাবর) সকালে পল্টনস্থ ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট হানিফ মিয়া, অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট শহিদুল হক তোতা, অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিলন, অ্যাডভোকেট আব্দুল মান্নান, অ্যাডভোকেট জমারত আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট বিল্লাল হোসেন মজুমদার,  অ্যাডভোকেট আনিছুর রহমান, অ্যাডভোকেট বাইজিদ হোসেন, অ্যাডভোকেট নিয়ামুল নাছির তালুকদার, অ্যাডভোকেট হাসিবুর রহমান প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ