সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হেফাজেতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা, কারা নির্যাতিত মজলুম আলেম, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী 'বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি'র মজলিশেশুরার এক বৈঠকে নতুন ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হয়েছেন। 

আজিজুল হক ১৭৭৩ সালে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন হরিণখাইন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় পড়াশোনা করেন। পরবর্তীতে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী থেকে দাওরায়ে হাদিস (টাইটেল) পাশ করেন। পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে উত্তীর্ণ হন। এরপর আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার তৎকালীন মহাপরিচালক আল্লামা শায়খ হারুন ইসলামাবাদীর তত্ত্বাবধানে পরিচালিত দ্বীনি ফাউন্ডেশন বাংলাদেশে উচ্চতর গবেষণা বিভাগে বিভিন্ন ধর্মতত্ত্বের ওপর গবেষণা, অনুবাদ ও সাহিত্য চর্চায় সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। 

রাজনীতির পাশাপাশি তিনি লেখালেখিও করেন। তার প্রথম লেখা প্রকাশিত হয় মাসিক আত-তাওহীদে। এছাড়া বিভিন্ন জাতীয়, স্থানীয়, দৈনিক, সপ্তাহিক, মাসিক পত্র-পত্রিকায় প্রবন্ধ-নিবন্ধ ও কলাম লেখা ছাড়াও বেশ কয়েকটি পুস্তিকা রচনা ও সম্পাদনা করেন। এরমধ্যে মাসিক শান্তিবার্তা, সপ্তাহিক নেজামে ইসলাম, মাসিক খতমে নবুওয়ত অন্যতম। তার সর্বমোট প্রকাশিত গ্রন্থ পাঁচটি।


তিনি কেরাণীগঞ্জ অবস্থিত মাদরাসাতুল আতহার আল ইসলামিয়া ঢাকার বর্তমান মুহতামিম, আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুয়তের যুগ্মমহাসচিব এবং
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন ৷ 

আজ সকাল ১০ টায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিশে শুরার এক সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেন।

আমীরে নেজাম আল্লামা ছরওয়ার কামাল আজিজির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, প্রিন্সিপাল আব্দুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল খালেক নেজামী, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী, ডা. মাওলানা ইলিয়াস খান, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, হাফেজ আজিজুল হক, মাওলানা এনামুল হক কুতুবী, অর্থ সচিব মাওলানা আনওরুল কবীর, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, প্রচার সচিব আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা এরশাদ বিন জালাল, আলহাজ্ব শাকিরুল হক খানপ্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ