বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ঘোষিত তফসিল বাতিলের দাবিতে রাজধানীতে সমমনা ইসলামী দলসমূহের বিক্ষোভ

সালেহ্ বিপ্লব
সালেহ্ বিপ্লব
শেয়ার
ছবি: সংগৃহীত

সমমনা ইসলামী দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, দলীয় সরকারের অধীনে ভোটার-জনতা ভোট দিতে পারেনা বলেই দেশে আজ গভীর সংকট তৈরি হয়েছে। বিশেষ করে গত দুটি নির্বাচনে মানুষকে নিষ্ঠুর ভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা মনে করি জনমতকে উপেক্ষা করে দেওয়া এই তফসিলে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট কখনোই সম্ভব নয়,সুতরাং সরকারকে এই তফসিল বাতিল করে অর্থবহ সংলাপের মাধ্যমে সমঝতায় উপনীত হয়ে গণমানুষের চাওয়া-পাওয়ার আলোকে যথোপযুক্ত পরিবেশ সৃষ্টি করে পুনরায় তফসিল দিতে হবে।

আজ (১৭ নভেম্বর) শুক্রবার বাদ জুমা সমমনা ইসলামী দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ সব কথা বলেছেন।

ঘোষিত একতরফা তফসিল বাতিল ও দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে প্রতিকুল আবহাওয়ার মধ্যেও বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে সমমনা ইসলামী দলসমূহের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আকরাম টাওয়ারে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী সাহেবের সভাপতিত্বে এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব অধ্যাপক আব্দুল জলিলের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজীবুর রহমান হামিদী, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের ও বাংলাদেশ নেজামে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজীজুল হক ইসলামবাদী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ