বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আপ্যায়ন নিয়ে যা বললেন ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা ও আবাসনসহ কী কী সেবা দেওয়া হবে,নির্বাচন কমিশন (ইসি) সে বিষয়ে  সভা করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে ।নির্বাচন ভবনে  গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) এ বৈঠক হয়।

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, বিদেশি পর্যবেক্ষকদের শুধু নিরাপত্তাই  নয়; যারা নিজ খরচে আসবেন, তারা কোন হোটেলে থাকবেন, কোন এলাকায় পর্যবেক্ষণে যাবেন এবং অতিথিদের নিরাপত্তাব্যবস্থা সব মিলিয়ে ‘স্বয়ংসম্পূর্ণ’ একটা সিদ্ধান্ত গ্রহণ করতে এ সভা করা হয়েছে।

ইসি সচিব জানান, সার্বিক বিষয়ে বিমান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও বিমানবন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে হয়েছে এ সভা । এ ধরনের সভা হয় প্রতিটি সংসদ নির্বাচনের আগে।

ইসির প্রস্তুতির বিষয়ে সচিব বলেন, বিদেশি মেহমানদের জন্য বিমানবন্দরে আমরা একটা হেল্প ডেস্ক করি, যেন সহজেই ইমিগ্রেশন সম্পন্ন করে নির্ধারিত হোটেলে যেতে পারেন। হোটেলেও একটা হেল্প ডেস্ক করে থাকি, সেখান থেকে তারা যেন নির্বাচনসংক্রান্ত তথ্য সাংবাদিকরা নিতে পারেন।

এক প্রশ্নের জবাবে জাহাংগীর আলম জানান, বিদেশি পর্যবেক্ষক কোন ক্যাটাগরির আসবেন, সে অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। যেমন অতিথি প্রধান নির্বাচন কমিশনার

হলে একরকম, আর সচিব হলে আরেক রকম হবে; আবার নির্বাচন কমিশনার হলে নিরাপত্তা আরেক রকম হবে। কাজেই কারা আসবেন, তা না জানা পর্যন্ত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে বলতে পারব না।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ