বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয়–এটাই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, শাজাহান ওমরের মতো অনেকেই ভেতরে ভেতরে বলছেন জীবনেও আর বিএনপি করবো না। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয়। প্রার্থী স্বতন্ত্র হোক বা দল মনোনীত হোক- এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন উল্লেখ করে তিনি বলেন,
সরকার এখন রুটিন ওয়ার্ক করবে, কমিশনের ব্যবস্থা আমাদের বিরুদ্ধে গেলেও তাকে আওয়ামী লীগ সাধুবাদ জানাবে। নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন নিয়ে এখন থেকে কোথাও কোনো সংঘাত বা সংঘর্ষ হলে সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে এবং আওয়ামী লীগ তা মেনে চলà