বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি জানে তারা নির্বাচনে আসলে কোনোদিন এদেশের মানুষ তাদের ভোট দিবে না। ২০০৮ সালে তারা ৩০ টি আসন পেয়েছে, ১৮ সালে পেয়েছে মাত্র ৬টি। এজন্য তারা নিশ্চিত পরাজয় জেনে অন্য কায়দায়, ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় আসার পথ খুঁজছে।

রোববার (৩ ডিসেম্বর) তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ট্রাকে অগ্নিসংযোগ এর ঘটনায় মৃত্যুবরণকারী ট্রাক শ্রমিক বেলাল হোসেনের জানাজায় উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।

এ সময় ট্রাক শ্রমিক বেলাল হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে চারজনকে আটক করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জানাজায় উপস্থিত হয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, আদালতের রায়ের কারণে নির্বাচনে অযোগ্য হওয়ায় এখন লন্ডনে বসে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তারেক রহমান।

বিএনপি'র উদ্দেশ্যে নানক বলেন, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের পথ পরিহার করে গণতন্ত্রের পথে নির্বাচনে আসুন। নইলে এদেশে আপনাদের অস্তিত্ব থাকবে না।

হত্যাকাণ্ডের শিকার বেলাল হোসেনের মেয়ের জামাই মো. রাসেল বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আর যেন আমাদের মতো শ্রমিকেরা কোনো সন্ত্রাসী হামলায় মারা না যায় তার নিশ্চয়তা চাই।

জানাজার পূর্বে এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

গত ২৭ নভেম্বর রাতে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি চাল পরিবহনকারী ট্রাকে পেট্রোল দিয়ে আগুন দেয় অবরোধকারীরা। সে ঘটনায় গুরুতর আহত বেলাল হোসেনকে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে আনা হলে শনিবার বিকালে তিনি মারা যান। নিহত বেলাল হোসেন হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা আদর্শ গ্রামের বাসিন্দা।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ