সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

বিএনপিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়া উচিত: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জ্বালাও-পোড়াও করে নির্বাচনে বাধা দেয়া ও নাশকতার কারণে বিএনপিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়া উচিত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাদের বলেন, যত ষড়যন্ত্রই হোক, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে অটল থাকবে আওয়ামী লীগ। নির্বাচন বর্জন করে রাজনীতির মাঠে অনেকটাই ব্যাকফুটে বিএনপি। একমাসের বেশি সময় ধরে ভার্চুয়ালি কর্মসূচি দিয়ে নিষ্ক্রিয় থাকা দলটি ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসকে কেন্দ্র করে সারাদেশে মানববন্ধন পালনের ঘোষণা দেয়।

সোমবার (১১ ডিসেম্বর) ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আগুন-সন্ত্রাস কিংবা বিদেশিদের নিষেধাজ্ঞা কোনো কিছুই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।’

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা নির্বাচন বানচাল করে গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, যুক্তরাষ্ট্রের উচিত তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।’

আন্দোলনে ব্যর্থ হয়ে কর্মসূচির নামে বিএনপি নাশকতা করার পরিকল্পনা করছে অভিযোগ করে, দলের নেতাকর্মী ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ