সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

প্রধানমন্ত্রীর প্রতি জাতীয় পার্টির শতভাগ আস্থা আছে: চুন্নু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জাতীয় পার্টির (জাপা) শতভাগ আস্থা আছে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন চুন্নু।

সম্প্রতি জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় না বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। এমন খবর প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।

এ প্রসঙ্গে চুন্নু বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আমাদের উপর আস্থার ঘাটতি আছে সেটা সামান্য টের পাইনি। বৈঠকে ক্ষমতাসীনদের ব্যবহারে মনে হয়েছে আমাদের উপরও যথেষ্ট আস্থা রয়েছে।

আওয়ামী লীগের কাছে জাপা আসন চায়নি জানিয়ে তিনি বলেন, আমরা জনগণের কাছে আসন চায়। কোনো দলের কাছে চাই না। আওয়ামী লীগের সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। আপনারা যেটা ইঙ্গিত দিচ্ছেন, সেটা নিয়ে যে আলোচনা হয়নি তা নয়, অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। আজ রাতেও আলোচনা হবে। আগামীকাল হয়তো নির্বাচনের বিষয়ে আরও কিছু তথ্য দিতে পারবো। বৈঠক যেহেতু নির্বাচনকেন্দ্রিক, তাই ৭ জানুয়ারির আগে দফায় দফায় বৈঠক চলবে।

তিনি আরও বলেন, সরকারের অধীনে ভোট হচ্ছে না। এটা আপনাদের ভুল ধারণা। নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তাসহ যারাই নির্বাচনী কাজে জড়িত, সবাই ইসির অধীনে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ