সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

সংসদে বিরোধী দল জাতীয় পার্টি: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সংসদে বিরোধী দল জাতীয় পার্টি বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, যারা নির্বাচনে জয়লাভ করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের পরে শুধু জাতীয় পার্টিই আছে।

বাকি যারা স্বতন্ত্র তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত অথবা সরাসরি আওয়ামী লীগের সদস্য। কাজেই তাদের বিরোধী দল হিসেবে থাকার কোনো সুযোগ নেই। সেখানে আনুষ্ঠানিকভাবে এবং অফিসিয়ালি আমরাই (জাতীয় পার্টি) বিরোধী দল হওয়ার কথা।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ৩টায় রংপুর নগরীর নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন জিএম কাদের।

এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংসদে বিরোধী দলের আসনে জাতীয় পার্টিই বসবে, স্বতন্ত্র সংসদ সদস্যেরা স্বতন্ত্রই।

ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জিএম কাদের বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই বক্তব্য আমরা স্বাভাবিক মনে করছি। এমন হওয়ারই কথা ছিল। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আমরা পাইনি। আওয়ামী লীগ থেকে যা বলা হয়েছে, তা নিয়মের à