সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ওলামা দলের কেন্দ্রীয় কমিটির কার্যক্রম স্থগিত করল বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সংগঠনের শীর্ষ দুই নেতার দ্বন্দ্বের কারণে ওলামা দলের কেন্দ্রীয় কমিটির কার্যক্রম স্থগিত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

রুহুল কবির রিজভী বলেন, পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ওলামা দল—কেন্দ্রীয় কমিটির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।

জানা গেছে, ২০১৯ সালের ৫ এপ্রিল অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হককে আহ্বায়ক এবং অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করে ওলামা দলের ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। তিন মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়। কিন্তু তারা সেই সম্মেলনে করতে পারেনি। 

নজরুল ইসলাম দাবি করেন, গঠনতন্ত্রকে উপেক্ষা করে মাওলানা নেছারুল হক অন্য একজনকে জাতীয়তাবাদী ওলামা দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব করেছেন। এ ছাড়া তিনি স্বজনপ্রীতি এবং আর্থিক অনিয়মের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে বেশ কয়েকজনের পদায়ন করেছেন। আমি এ সংক্রান্ত অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দিয়েছি।

তিনি আরও বলেন, নেছার সাহেব বলছেন আমাকে নাকি তিনি পাচ্ছেন না। অথচ আমি আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা কর্মসূচিতে উপস্থিত থাকছি। ওলামা দলের কেন্দ্রীয় কমিটির কোনো রদবদল করতে হলে সেটা বিএনপি করবে, এটা করার এখতিয়ার তার নেই।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ