বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি ডালপালা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের এখন প্রধান বাধা সাম্প্রদায়িক শক্তি। যা বিএনপির নেতৃত্বে ডালপালা ছড়াচ্ছে। আওয়ামী লীগ এই ষড়যন্ত্র রুখে দেবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের বিশ্বাসের বাতিঘর। বিএনপির নেতৃত্বে সারা দেশে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ ছড়িয়ে পড়েছে, তার মুলোৎপাটন করাই আজকের দিনের অঙ্গীকার।’
এ সময় বিশ্বের ৩৫ কোটি লোক বাংলায় কথা বলে উল্লেখ করে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠার দাবি জà