সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন ৫০ নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ৫০ নারী সদস্য। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে।

আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এমন তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান তালুকদার।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের জন্য আওয়ামী লীগের জোটগতভাবে মনোনয়নপত্র পেয়েছি ৪৮টি। একইসঙ্গে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছি দুটি। আমাদের নির্ধারিত সময়ের মধ্যে বাছাই হয়েছে এবং তাদের তালিকা অনুযায়ী মনোনয়ন দাখিল করেছেন। এতে সকলের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বৈধতার বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।

ইসির এই যুগ্মসচিব আরও বলেন, মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন, তাদের রোববার বিকেল ৪টা পর্যন্ত তা প্রত্যাহারের সুযোগ ছিল। যেহেতু আজকে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, সেহেতু আমাদের নির্বাচনী যে আইনের ১২ ধারা অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদেরকে নির্বাচিত ঘোষণা করার বিধান রয়েছে। আমরা আগামী ২৭ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করতে পারব। 

এই কর্মকর্তা বলেন, নির্বাচিতদের তালিকা প্রকাশের পর তা কমিশন গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠাবেন। পরবর্তীতে গ্যাজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠানো হবে। সে অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ