ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মাহে রমজানের শিক্ষা নিয়ে দেশ গঠনে অবদান রাখতে হবে। রমজান মাস কুরআন নাজিলের মাস। কুরআন নাজিলের কারণেই এ মাসের এত মাহাত্ব। মানব জীবনের সফলতা ফিরে পেতে হলে তাকওয়াপূর্ণ সমাজ গঠন করতে হবে। আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে তাকওয়াভিত্তিক সমাজ গঠন করতে হবে। মাহে রমাজন সিয়াম সাধনার মাধ্যমে মানব জাতিকে আল্লাহর রঙে রঙ্গিন হয়ে মানব কল্যাণে ব্রত হওয়ার শিক্ষা দেয়। তিনি বলেন, যে ব্যক্তি এ মহান মাস পাওয়ার পরও নিজের গুনাহরাশী মাফ করিয়ে আল্লাহর নিকটবর্তী বান্দা হতে পারেনি, রমজান তার জীবনে কোন প্রভাব ফেলবে না।
পীর সাহেব চরমোনাই বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন নাজিলের মাসে কোরআন শিক্ষার আসর করলে যাদের গায়ে জ্বালা ধরে এরা মুসলমান নামের পশু। ঢাবিতে আরবী বিভাগ আছে, সেখানে আরবী চর্চা হলে সমস্যা কোথায়? মুসলমানের দানকৃত জায়গায় প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেলিন, কালমার্কসসহ অন্যান্য ধর্ম চর্চা হতে পারলে কোরআন চর্চায়