মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বিএনপি ইফতার পার্টি খায় আর আ.লীগের গিবত গায় : শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ইফতার পার্টি খায় আর আওয়ামী লীগের গিবত গায়। আজ সোমবার (১৮ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শেখ হাসিনা বলেন, 'আমি আহ্বান করেছিলাম, কোনো ইফতার পার্টি নয়।

আমরা সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করব। আমি ধন্যবাদ জানাই, আমাদের নেতাকর্মীদের তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই কভিড-১৯-এর মতো। সারা বাংলাদেশে আওয়ামী লীগ ও সহযাগী সংগঠন ইফতার বিলি করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) কাউকে ইফতার দেয় না। ইফতার পার্টিতে খায়। আল্লাহ রাসুলের নাম নিয়ে ইফতার পার্টিতে খায় আর আওয়ামী লীগের গিবত গায়।’

সরকারপ্রধান বলেন, ‘আওয়ামী লীগের অপরাধ কী? এই দেশ স্বাধীন করেছে, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে এটা অপরাধ? দেশটাকে উন্নত করছে এটা অপরাধ?’

আওয়ামী লীগ সভাপতি বলেন, এক সময় দেশের মানুষ ভাতের মাড় খেত।

লবণ দিয়ে ভাতের মাড় খেতেও মানুষকে হিমশিম খেতে হতো। কিন্তু আওয়ামী লীগের আমলে ভাতের কষ্ট মানুষের নাই।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ