সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

কে কত আসন পেল , বিজেপি-কংগ্রেস ৫১২ আসনের চূড়ান্ত ফল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইন্টারনেট

ভারতের লোকসভা নির্বাচনে মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১২টা পর্যন্ত মোট ৫১২টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, চূড়ান্ত ফলাফলে এখন পর্যন্ত ২৩৩টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৯০টি আসনে জিতেছে কংগ্রেস।

ওয়েবসাইটের তথ্য বলছে, সমাজবাদী পার্টি (এসপি) ৩৬ আসনে জয় পেয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে ২৯ আসনে। জনতা দল (জেডি-ইউ) ১২টি, ডিএমকে ১৭, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৩, শিবসেনা (উদ্ভব) ৮, শিবসেনা (এসএইচএস) ৭টি, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ৫টি আসনে জয় পেয়েছে। 

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা তার চেয়ে কম থাকে।

না/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ