সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

সব জেলা-মহানগরে আওয়ামী লীগের জমায়েত আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রবিবার ঢাকাসহ দেশের সব জেলা-মহানগরে দলীয় নেতাকর্মীদের জমায়েতের নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত হওয়া পূর্বঘোষিত শোক মিছিল আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ৫ আগস্ট বঙ্গবন্ধুর সন্তান শেখ কামালের জন্মবার্ষিকী। যদিও মৃত্যুর বেদনা জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে।

আজ সারা দেশে পাড়া-মহল্লায় প্রতিবাদ মিছিল এবং আগামীকাল বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোক মিছিলের ডাক দিয়েছে ক্ষমতাসীন দলটি। এসব কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করবে বলে মনে করছেন শীর্ষ নেতারা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ