মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

অন্তর্বর্তী সরকারের জন্য তালিকা দিল বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তালিকা প্রস্তাব করেছে বিএনপি। যেসব রাজনৈতিক দল ও নাগরিক সমাজ গত নির্বাচন বর্জন করেছে এ তালিকায় তাদের প্রতিনিধিরা স্থান পেয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিবের কাছে দলটির পক্ষ থেকে এ তালিকা দেয়া হয়।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বলেন, যেসব রাজনৈতিক দল ও নাগরিক সমাজে গত নির্বাচন বর্জন করেছে, তাদের প্রতিনিধির সমন্বয়ে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তালিকা প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের কাছে এ তালিকা দেয়া হয়েছে।

এদিকে আজ রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টারা শপথ নেবেন। বঙ্গভবনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ