বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এভিয়েশন কোম্পানীগুলোকে হেলিকপ্টারে উদ্ধার তৎপরতা চালানোর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি-বেসরকারি এভিয়েশন কোম্পানীগুলোকে হেলিকপ্টারে উদ্ধার তৎপরতা চালানোর আহ্বান জানিয়েছেন খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ।

আজ শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ভারী বর্ষণ, ভারতের নদীগুলোর বাঁধ খুলে দেওয়ায় দেশের পূর্বঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ফলে প্রায় ১০ টি জেলার ৪৫ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার তীব্রতায় জীবন বাঁচাতে মানুষ ঘরের চালে, গাছের ডালে আশ্রয় নিয়েছে। যান্ত্রিক সরঞ্জামের অভাবে সাধারণ মানুষ উদ্ধার তৎপরতা চালাতে পারছেনা। এহেন পরিস্থিতিতে দেশের এভিয়েশন কোম্পানীগুলোকে হেলিকপ্টারযোগে উদ্ধার তৎপরতা চালানো সময়ের দাবি।

তিনি এভিয়েশন মালিকদের জোড় আর্জি জানিয়ে বলেন, দেশের চরম ক্রান্তিলগ্নে জনগণের পাশে দাঁড়ান। হেলিকপ্টার নিয়ে ছুটে যান বন্যাদুর্গত মানুষের পাশে। মানুষ বাঁচলে দেশ বাঁচবে। দেশ বাঁচলে আপনাদের ব্যবসা বাঁচবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ