মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

প্রধান উপদেষ্টার সাথে খেলাফত আন্দোলন প্রতিনিধির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রধান উপদেষ্টার সাথে খেলাফত আন্দোলন প্রতিনিধির বৈঠক

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন  সরকারের প্রধান উপদেষ্টা  প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস এর আমন্ত্রণে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এক পৃথক বৈঠকে মিলিত হন।

আজ ৩১ আগস্ট, শনিবার, বিকাল ৪ টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 বৈঠকে মাওলানা মুজিবুর রহমান হামিদী মাননীয় প্রধান উপদেষ্টার সামনে খেলাফত আন্দোলনের বক্তব্য তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট কয়েকটি দাবি জানান :

(১) একটি অবাধ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা।

(২) রাষ্ট্র সংস্কার ও সকল ক্ষেত্রে শুদ্ধি অভিযানের মাধ্যমে ঘুষ চাঁদাবাজি, দুর্নীতির পথ চিরতরে বন্ধ করা,

(৩) বিগত সরকারের বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা এবং

(৪) জড়িত অপরাধীদের বিচার, হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের বর্বর হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার,

(৫) আলেম-ওলামাসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে সকল মিথ্যা ও রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং

(৬) দ্রব্যমূল্য কমিয়ে জনগণের ক্রয়-ক্ষমতার মধ্যে আনা।

প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস খেলাফত আন্দোলনের দাবিগুলো ধৈর্য সহকারে শোনেন এবং তা সমর্থন করে বলেন , এগুলি বাস্তবায়নে আপনাদের এবং দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কাম্য। বিগত সরকার দেশের অর্থনীতিসহ সবকিছুই জিরো পর্যায়ে রেখে গেছেন।

প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস হাফেজ্জী হুজুর রহ: এর প্রশংসা করে বলেন, তিনি ছিলেন সকল আলেমদের মুরুব্বী ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। বৈঠকে আরো উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মীয় উপদেষ্টা প্রফেসর ডঃ আ ফ ম খালিদ হোসেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ