শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলাম

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তবে যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনে সহযোগিতা চান তাহলে জামায়াতে ইসলামী তাদেরকেও সহযোগিতা করবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) জেলার বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত বিয়ানীবাজারে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে বিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় সেলিম উদ্দিন বলেন, বিগত সরকার দেশকে কেবল পিছনের দিকে নিয়ে গেছে। সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে সহিংস ও প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশের সাধারণ মানুষ এক নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে বিচারের নামে প্রহসন হয়েছে। দেলওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অভিযোগে সাজা দেয়া হয়েছে। পরবর্তীতে পরিকল্পিতভাবে সরকারের দোসর চিকিৎসকরা অপচিকিৎসা দিয়ে তাকে হত্যা করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা সাঈদীকে হত্যার বিচার দাবি করছে।

আগামী নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করে বিজয়ী হলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জকে একটি আধুনিক-আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি দেশের বিগত দিনের প্রতিহিংসামূলক রাজনীতি ও আগামীর সম্ভাবনাময় বাংলাদেশের বিষয়েও বিস্তর আলোকপাত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সাবেক নায়েবে আমীর আবুল খায়ের, সাবেক সেক্রেটারি মুফাসসির আহমদ ফয়েজি, নায়েবে আমীর মোস্তফা উদ্দিন, সেক্রেটারী কাজী আবুল কাশেম চৌধুরী, অফিস সম্পাদক রুকন উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের দক্ষিণ শাখার সভাপতি আহবাব হোসেন মুরাদ, বিয়ানীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণের সেক্রেটারী মুনিবুর রহমান পাবেল, জামায়াত নেতা মাও. মুজিবুর রহমান, এম.সামসুল ইসলাম প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ