সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসুম পারভেজ শাকিল, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

জুলাই হত্যাকাণ্ডের বিচার, বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলার শাখার গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মহেশপুর হাইস্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

এসময় বক্তারা জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গত ১৬ বছরে সংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা-গুম ও মানবাধিকার লংঘনের বিচার,‌ দুর্নীতিবাজ ও বিদেশে অর্থপাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ, নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।

মাওলানা আবু বকর সিদ্দীক সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুফতি নাজির আহমদ, মাওলানা হুমায়ূন কবীর, মাও. আবু সাঈদ, মাও. বেলাল বিন মুক্তার, মাও. ইবরাহীম খলিল, আব্দুল্লাহ আল মামুন, মাও. মোস্তফা কামাল প্রমুখ।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন ওলামা মাশায়েখ-বুদ্ধিজিবী শিক্ষাবীদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ