মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

সব মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ‘সহকারী শিক্ষক (হিন্দু)’ চেয়েছে শাহবাগে আন্দোলনকারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
শাহবাগে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের আন্দোলন

‘সব মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক 'সহকারী শিক্ষক (হিন্দু)' নিয়োগ দাবিসহ নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়েছেন বাংলাদেশ হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটায় তারা এদিনের মত কর্মসূচি স্থগিত করে শাহপবাগ ত্যাগ করেন।

এসময় নতুন কর্মসূচি ঘোষণা করে প্রসনজিত হালদার বলেন, আমরা আগামী শুক্রবার বিকাল ৩টায় শহীদ মিনারে সমাবেশ ও মশাল মিছিল করবো। আমাদের দাবি না মানা পর্যন্ত সারাদেশে এই আন্দোলন চলতে থাকবে।

এরআগে সংখ্যালঘু নির্যাতন অনতিবিলম্বে বন্ধ ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতকরণসহ বাংলাদেশ হিন্দু পরিষদের ৮ দফা দাবিতে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

হিন্দু পরিষদের দাবিগুলো হলো- চলমান ও সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন। হিন্দু কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তরকরণ। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন। সব মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক 'সহকারী শিক্ষক (হিন্দু)' নিয়োগ ও এইচএসসি পাসসহ উপাধি ডিগ্রিকে স্নাতক মান প্রদান করতে হবে।

এছাড়াও, অর্পিত সম্পত্তি আইন বাতিলসহ বেদখলকৃত সব সম্পত্তি এবং দেবোত্তর সম্পত্তি প্রকৃত মালিককে হস্তান্তর করতে হবে। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় ও পৃথক ছাত্রাবাস নির্মাণ এবং শারদীয় দুর্গাপূজায় ৩ (তিন) দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ