সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা

‘শিক্ষাব্যবস্থা ও কুর‌আন সুন্নাহ বিরোধী আইনের প্রশ্নে কোনো আপোষ চলবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ময়মনসিংহে আল্লামা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, শিক্ষাব্যবস্থা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ যেমন আমরা বরদাশত করব না নাস্তিক্যবাদকেও বরদাশত করব না। শিক্ষা কমিশনের মধ্যে যে সকল নাস্তিক মুরতাদদেরকে অন্তর্ভুক্ত করে আমাদের আগামীদিনের শিক্ষাব্যবস্থা তৈরি করার উদ্যোগ নিয়েছেন, সেসকল নাস্তিক মুরতাদদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিতে হবে। শিক্ষাব্যবস্থা ও কুর‌আন সুন্নাহ বিরোধী আইনের প্রশ্নে কোনো আপোষ চলবে না।

আজ (২৬ সেপ্টেম্বর'২৪, বৃহস্পতিবার) বাদ জুহর বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদ ও আহতদের জন্য দোয়া এবং নৈরাজ্যবাদ বিরোধী অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে এসব বলেন মাওলানা মামুনুল হক।

জেলা সভাপতি সভাপতি মাওলানা হাবিবুর রহমান কাসেমীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ