শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

সব সংস্কার কমিটিতে আলেমদের অন্তর্ভুক্তির নিশ্চিত করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ‘নির্বাচন, বিচার ও দুর্নীতি দমনসহ সব সংস্কার কমিটিতে বিশেষজ্ঞ আলেমদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।’

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেখে ফজলে বারী মাসউদ ও আরিফুল ইসলাম বলেন, ‘আমরা জানলাম না, শুনলাম না, আমাদের সঙ্গে কোনও আলোচনাও করা হলো না। অথচ আপনারা ছয়টি সংস্কার কমিশন গঠন করে ফেললেন।’

‘কীভাবে ছয় কমিশন গঠন করা হলো এবং কাদেরকে কিসের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হলো? এসব প্রশ্নের সুস্পষ্ট ব্যাখ্যা ড. ইউনুস সাহেবের কাছ থেকে প্রত্যাশা করি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যাদের ত্যাগ ও কোরবানিতে স্বৈরাচারের পতন, বিশেষ করে আলেম সমাজ ও ধর্ম প্রিয় মানুষ। তাদের যৌক্তিক চাহিদাকে অবমূল্যায়ন করা হয়েছে। শিক্ষা কমিশনের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় ইসলাম বিদ্বেষী দুজন সদস্যের অন্তর্ভুক্তি আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থান জানাতে হবে।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ