শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুপারিশমালা দেবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

ছাত্র-জনতার গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, তার জন্য অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে বিএনপি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করেছে। আশা করছি, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে।

পতিত সরকারের দোসররা এখনও সব জায়গায় বসে রয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, তারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। কিন্তু গণআন্দোলনের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, তাতে জাতিকে বিভক্ত করা যাবে না।

তবে, স্বৈরাচারের দোসরদের সব ষড়যন্ত্র ভেসে যাবে বলেও বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে বিএনপি এটাই চায় মন্তব্য করে সালাহউদ্দিন আরও বলেন, সবাই বাংলাদেশি, এখানে কেউ সংখ্যালঘু নেই। সবার অধিকার এক, সবাই বাংলাদেশি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ