মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

বিপ্লব হলেও বিপ্লবী সরকার হয়নি: নুরুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
নুরুল হক

দেশে একটি বিপ্লব হলেও বিপ্লবী সরকার হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের সংবিধান সংস্কার’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। গোলটেবিল বৈঠক আয়োজন করে বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

দ্রুত নির্বাচন হলে দেশ স্থিতিশীল হবে না উল্লেখ করে তিনি বলেন, এই রকম অস্থিরতার মধ্যে নির্বাচন হলে সে সরকারও স্থিতিশীল হবে না। আমি মনে করি, দেশ গঠনের যে সুযোগ এসেছে এখন সে সুযোগকে কাজে লাগানো উচিত।

নুরুল হক বলেন, আন্দোলন শেষ হওয়ার দুই মাস পূরণ হবার আগেই বিভক্তি শুরু হয়ে গেছে। আন্দোলনে কার কতজন শহীদ হয়েছে, কে আন্দোলনের প্রবক্তা, কোন দলের কতটা অবদান এ নিয়ে কথা বলা শুরু হয়ে গেছে। কিন্তু আন্দোলনের স্পিরিট তো এটা ছিলো না। মুক্তিযুদ্ধের পরেও আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। মুক্তিযোদ্ধাকে দিয়ে মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে।

আওয়ামী লীগ ভারতের এজেন্ডা বাস্তবায়নের টুল উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য ভারত এখন বৈঠকে বসছে। সেখানে কূটনীতিক থেকে শুরু করে বিবেকানন্দের মত থিংক ট্যাংকগুলো অংশ নিচ্ছে।

তিনি বলেন, এতো তাড়াতাড়ি পরিবর্তন হবে কেউ চিন্তা করতে পারেনি। এটা ছাত্রদের কোটা নিয়ে আন্দোলন ছিলো। এখন পরিবর্তন হয়েছে বলে আমরা সবাই ভালো হয়ে গেছি তা না। আমরা যদি সমাজকে পরিবর্তন করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।

আন্দোলনের সমন্বয়কদের প্রতি প্রশ্ন রেখে নুরুল হক নুর বলেন, তারা সচিবালয়ে ডিসি কে হবে, ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা করছে। এটা কি ছাত্রদের কাজ? জেলায় গেলে পুলিশ প্রটোকল দিবে, এটা কি আন্দোলনের স্পিরিট?

তরুণ রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, আমার রাজনীতিতে আসার সময়টাও ঠিক হয়নি। কিন্তু আমি পদ পজিশনের কথা চিন্তা করে কিছু করিনি। সরকারের টপ পজিশন থেকে শুরু করে বিদেশ থেকে অনেক অফার এসেছে কিন্তু সেদিকে আমরা যাইনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক দল তৈরি না করে সবাইকে নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে ভাবেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ