শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

'মৌলবাদী' 'সাম্প্রদায়িক' শব্দ ব্যবহার করে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র রুখে দিতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল বাংলাদেশের (টিআইবি) একটি বিবৃতির প্রতিক্রিয়ায় বলেছেন, 'টিআইবি' একটি উচ্চ মানের প্রতিষ্ঠান। যার পরিচালনা বডিতে রয়েছে আন্তর্জাতিক মানের ব্যক্তিরা। কিন্তু টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান-এর নামে গণমাধ্যমে প্রকাশিত বিবৃতির শব্দ চয়ন দেখে আমরা বিস্মিত। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর "নতুন বাংলাদেশ" বিনির্মানের সূচনাকালে এসেও 'মৌলবাদী' 'সাম্প্রদায়িক' এজাতীয় শব্দ ব্যবহার করে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা বাতুলতা ছাড়া বৈ কি? আমরা তাদের এই ন্যারো মাইন্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 'মৌলবাদী' 'সাম্প্রদায়িক' এ জাতীয় শব্দ ব্যবহার করে জাতিকে নতুন করে বিভক্ত করার ষড়যন্ত্র করলে তা রুখে দেয়া হবে।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এ কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি বাতিল প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালকের বক্তব্য জাতির অতন্দ্র প্রহরী, মেহনতী মানুষের কন্ঠস্বর ওলামায়ে কেরামকে হেয়প্রতিপন্ন করার নামান্তর। অবিলম্বে টিআইবির পরিচালক ড. ইফতেখারুজ্জামান কে তার এ বক্তব্য প্রত্যাহার করে ওলামায়ে কেরাম ও জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ