শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ছাত্রলীগ নিষিদ্ধে ৭ দিনের আল্টিমেটাম দিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে সাতদিনের আল্টিমেটাম দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

রোববার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এ দাবি তুলেন।

একই সঙ্গে মাহমুদুর রহমান শেখ মুজিবের সব ভাষ্কর্য অপসারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের মনোনয়ন বাতিলের উদ্যোগ এবং ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করার দাবি জানান।

যমুনা সেতুকে শহীদ আবু সাঈদ সেতু নামকরণ করা এবং বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার নামকরণ করা দাবি জানিয়েছেন মাহমুদুর রহমান।

তিনি বলেন, বিচারবিভাগ আওয়ামী নিয়ন্ত্রণে ছিল। স্কাইপ কেলেঙ্কারির জন্য দায়ে বিচারপতি নিজামুল হক নাসিমের গ্রেপ্তার হওয়া উচিত ছিল। বাংলাদেশের মিডিয়া এখনও ভারতীয় হেজেমনির নিয়ন্ত্রণে। মৌলবাদ ও ইসলামি জঙ্গিবাদ ন্যারেটিভ ব্যবহার করে ফেরি করেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ