সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

ইয়াহইয়া সিনওয়ারের শাহাদাতবরণে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের শোকপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইয়াহইয়া সিনওয়ারের শাহাদাতবরণে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের আমীর মাওলানা মাহবুবুর রহমান ও সেক্রেটারি মুফাচ্ছির হুসাইন।

আজ (১৯ শে অক্টোবর) এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বর্বর ইজরায়েলী সেনাদের হামলায় নির্মমভাবে শহিদ হোন মুসলিম বিশ্বের এই সূর্যসন্তান। যিনি ছিলেন অভিশপ্ত ইহুদীদের ত্রাস। তাঁর মর্মান্তিক মৃত্যুতে শোকাভিভূত হয়েছে পুরো মুসলিমবিশ্ব। মুসলিম জাতি হারালো ঈমানে বলীয়ান দৃঢ়চেতা এক মুজাহিদ শার্দুলকে।

নেতৃদ্বয় আরো বলেন, দীর্ঘ এক বছরেরও  বেশী সময় ধরে গাজ্জায় চলছে ইতিহাসের জঘন্যতম জেনোসাইড তথা গণহত্যা। মানবতাবাদী সংস্থাগুলো মুখে কুলুপ এঁটে বসে আছে। নেতৃদ্বয় ইজরায়েলের প্রধানমন্ত্রী  নেতানিয়াহু নামক গণ হন্তারকের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ