শতবর্ষী প্রাচীন রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, ছাত্র-জনতার দুর্বার আন্দোলন ও এক সাগর রক্তের বিনিময়ে খুনি হাসিনার ফ্যাসিবাদি সরকার উৎখাত হওয়ার পরও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের শত্রুরা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটতে এখনো নানামুখী চক্রান্ত চালাতে চাচ্ছে।
.
তিনি বলেন, ষড়যন্ত্রের মোকাবেলায় দেশপ্রেমি রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিশেষ করে যুবসমাজকে সজাগ থাকতে হবে। একই সাথে অন্তর্বর্তী সরকারকে দ্রুত গ্রহণযোগ্য ও সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করে জাতীয় নির্বাচনের দিকে মনোনিবেশ করতে হবে। গুম, খুন, ত্রাসের রাজত্ব সৃষ্টি ও লুণ্ঠনকারীরা যেন নির্বাচনে অংশ নি