শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রাষ্ট্র সংস্কারে রাসুল সা.-এর সিরাত অনুসরণ অপরিহার্য: মাওলানা ইমতিয়াজ আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একটি অনুপম আদর্শ প্রতিষ্ঠার লক্ষে  "উন্নতি-অগ্রগতি ও মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় রাসুল সা.-এর সিরাত" প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ বরাবরের এবারও জাতীয় সিরাত প্রতিযোগিতা ও সিরাত সম্মেলনের আয়োজন করেছে। প্রায় ৩ মাসব্যাপী সিরাতবিষয়ক কর্মযজ্ঞ চালিয়ে আজ ২ নভেম্বর সকাল ৮টায় রাজধানী ঢাকার ৪ ভেন্যুতে ৪ ফরমেটে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেগুনবাগিচার আত-তরিক টাওয়ারের ২টি হলে সিরাতবিষয়ক বক্তৃতা ও হিফজুল হাদিস, পল্টনের দলীয় কার্যালয়ের ২টি হলে নাতে রাসুল, তিলাওয়াত ও মাসনূন দোয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৪ ফরমেটের প্রায় ৭০ জন প্রতিযোগীকে আগামি ৯ নভেম্বর জাতীয় সম্মেলনে নগদ অর্থ, ক্রেস্টসহ পুরস্কার তুলে দেয়া হবে।

মূলপর্বের প্রতিযোগিতা উদ্বোধনকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, উন্নতি-অগ্রতি ও মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় রাসুল সা.এর সিরাতের গুরুত্ব অপরিসীম।  বিশ্বব্যাপী জুলুম, নির্যাতন রাষ্ট্রে রাষ্ট্রে দ্বন্দ্ব মানুষ খুন, বেপরোয়া শাসকগোষ্ঠী এসবের মূল কারণ হলো বিশ্বব্যাপী সিরাত উপেক্ষিত।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারে রাসুল সা.এর সিরাতের অনুসরণ অপরিহার্য এবং এর বিকল্প কোনো পদ্ধতি নেই। রাসুলের সিরাতের চর্চা ও অনুসরণ করতে পারলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে সুফল বয়ে আসবে। একটি আদর্শসমাজ প্রতিষ্ঠা হবে। মানবতা মুক্তি পাবে। সমাজ থেকে পরনিন্দা পরশ্রীকাতরতা দূরীভূত হবে।

তিনি আগামি ৯ নভেম্বর জাতীয় সিরাত সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার সকলের প্রতি আহ্বান জানান।

আজ শনিবার সকাল ৮টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জাতীয় সিরাত প্রতিযোগিতা ২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে  সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, নগর সহসভাপতি আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আনোয়ার হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, ডা. শহীদুল ইসলাম, নূরুজ্জামান সরকার, মাওলানা আবদুর রাজ্জাক, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম খোকন, ফজলুল হক মৃধা, মাওলানা নজরুল ইসলাম, এইচ এম  মোস্তফা, এম এম শোয়াইব, জিয়াউল আশরাফ, মাওলানা কামাল হোসাইন, মুফতি আবদুল আহাদ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ