শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শেখ হাসিনা মানুষের ওপর জুলুম করেছে : জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নীলফামারী প্রতিনিধি

শেখ হাসিনা জাতিকে ধোঁকা দিয়ে মানুষের ওপর  জুলুম করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, একজন শাসক প্রায় সাড়ে ১৫ বছর ধরে দেশের শাসনভার ধারণ করেছেন। যখন তিনি কিছু বলতেন, তখন সাধারণ মানুষ বলতো, ‘ও হাসিনা, আমরা আর হাসি না!’ তিনি মানুষের সঙ্গে খেলা করতেন, তাদের উত্তেজিত করে হাসানোর চেষ্টা করতেন। এই শাসকরা কেবল জাতিকে ধোঁকা দিয়েছে, তার চেয়েও বড় কথা, তারা মানুষকে নির্যাতন আর জুলুম করেছে, গুম করেছে, হাজারো মায়ের বুক খালি করেছে। হাজার হাজার মানুষের বাড়ি-ঘর তছনছ করেছে এবং গণহত্যার মতো ভয়াবহ অপরাধ ঘটিয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) নীলফামারীর বড়মাঠে আয়োজিত জেলা জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আরও বলেন, এই উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। জামায়াতে ইসলামী মনে করে, এই অঞ্চলের মানুষের ঋণ পরিশোধ করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা কোনোদিনও উত্তরবঙ্গের মানুষের উন্নয়নকে উপেক্ষা করবো না, আমরা তাদের পাশে আছি।

জামায়াতে ইসলামী জেলা আমীর আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এছাড়াও স্থানীয় জেলা-থানা পর্যায়ে নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ