শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি শুরু হয়েছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

রবিবার দুপুর ১২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রধান সড়কের সামনে তৈরিকৃত গণপ্রতিরোধ মঞ্চে তাদের গণজমায়েত কর্মসূচি শুরু হয়।

এর আগে সকাল থেকেই গুলিস্তানে জিরো পয়েন্টে আসতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গুলিস্তান থেকে স্টেডিয়াম যাওয়ার রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। তবে অন্যান্য রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে সকাল থেকে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। গুলিস্তান জিরো পয়েন্ট ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জিরো পয়েন্টে একটি জলকামান এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একটি জলকামান ও রায়টকার দেখা গেছে। বিজিবি সদস্যদের গাড়ি নিয়ে পুরো এলাকা টহল দিতে দেখা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ