শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে: মাওলানা মূসা বিন ইযহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই অন্তর্বর্তী সরকার, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু সরকারের উপদেষ্টা প্যানেলে আমরা দেখছি আওয়ামী সুবিধাভোগীরা ঢুকে যাচ্ছেন। যা কোনোভাবেই কাম্য করে না ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত থাকা ছাত্রজনতা।

সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মহাসচিব বলেন, এই অন্তর্বর্তী সরকারের উচিত হবে, যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অংশীজনদের সাথে আলাপ করে নেয়া। সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেয়া উচিত হবে না, যাতে করে দেশের মানুষ সরকারের বিপক্ষে রাস্তায় নামে। ভাবতে হবে এই সরকার গণ-অভ্যুত্থানের। কাজেই কোনো কাজ করতে হিসাব কসতে হবে বহুবার। ব্যতিরেকে হলে ফের ছাত্রজনতার আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী শহীদ পরিবারদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, তাদের বলব আপনারা এটা করবেন না, এই শহীদেরা দেশের সবার, তারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের না।’

বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের গণমাধ্যম এখনো স্বাধীন না, একটা গোষ্ঠী আড়াল থেকে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, দেশে যা ঘটে তাই তুলে ধরতে হবে।'

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ