শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়া প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এদেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। সারাদেশে জামায়াতের ব্যাপক জনসমর্থন সৃষ্টি হয়েছে। কোন শক্তি জামায়াতকে আর দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের জন্য সামনে বিপ্লব অপেক্ষা করছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার শহরের চক ফরিদ ইয়াতিমখা মাদরাসায় সকাল ১০টায়  বগুড়া জেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাওলানা রফিকুল ইসলাম খান অন্তবর্তীকালীন সরকারকে প্রধান উপদেষ্টাকে নিদিষ্ট করে বলেন, খুব দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তৈরি করে নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে। প্রশাসনের মধ্যে থাকা দোষীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। ৫৬ হাজার বর্গমাইলের এই দেশে ফ্যাসিবাদী হাসিনা জামায়াতের উপর নির্যাতনের টিম রোলার চালিয়েছে। আমাদের শীর্ষ ১১ জন নেতাকে শহীদ করেছে। আমরা এদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করব।

জেলা আমীর অধ্যক্ষ মাওলানা হক সরকারের  সভাপতিত্বে এসময় আরোও উপস্থিত ছিলেন- বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহীম, বগুড়া পূর্ব জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুস বাছেদ, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান ও পশ্চিম জেলা জামায়াতের সেক্রেটারি মুন্জুর ইসলামসহ আরও অনেকে।

এর আগে একই স্থানে সকাল ৭টায় বগুড়া শহর জামায়াতের রোকন সম্মেলন শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ