সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

‘সংস্কার কার্যক্রমে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন থাকতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কথা বলছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সকল প্রকার বৈষম্য ও অন্যায় স্থায়ী নির্মূলে খেলাফত ভিত্তিক ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। কারণ মানুষের মৌলিক মানবাধিকার থেকে শুরু করে সকল ন্যায়সঙ্গত অধিকার প্রাপ্তির নিশ্চয়তা দেয় ইসলাম। আমাদের দেশ স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে ঠিকই কিন্তু অন্যায়-জুলুম স্থায়ীভাবে নির্মূল হয়নি। শিক্ষানীতি, সংবিধান, বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন অংশের সংস্কার শুরু হয়েছে। আমরা প্রত্যাশা করছি সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আদর্শ ও বিশ্বাসের প্রতিফলন এসব সংস্কার কার্যক্রমে থাকবে।

ড. আহমদ আবদুল কাদের আরো বলেন, আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে এখানে মানব রচিত বিভিন্ন মতবাদের পরীক্ষা-নিরীক্ষা হয়েছে কিন্তু মুক্তি আসেনি। মানুষের দুনিয়ার কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। কুরআন-সুন্নাহ পরিপন্থি কোন বিধান মুসলিম প্রধান বাংলাদেশে কার্যকর করা যাবে না।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে ঢাকা মহানগরী জোন খেলাফত মজলিস সদস্যদের নিয়ে আয়োজিত দিনব্যাপী তরবিয়তী মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী জোন পরিচালক অধ্যাপক আবদুল জলিলের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সদস্য তরবিয়তী মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন এবং বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফিরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমিনুর রহমান ফিরোজ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ