শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘পতিত হাসিনার বিচার না হলে জাতির সঙ্গে অপরাধ করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে উপদেষ্টা পরিষদের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের চলমান পরিস্থিতি ও সংগঠনের দেশময় কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় বলা হয়, পতিত হাসিনা সরকার জাতির সঙ্গে যা করেছে তার বিচার না হলে জাতির সঙ্গে অপরাধ করা হবে।

কিন্তু এই বিষয়ে তেমন কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আপনাদের সরকার গঠন হওয়ার পরও ফ্যাসিস্ট রিজিমের মন্ত্রী, এমপি, দালাল পাবলিক সার্ভেন্ট, এলাকার নেতা, পাতি নেতা, মাস্তানদের অনেকেই দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে। অনেকে দেশেই আত্মগোপনে থেকে জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। কেন তাদের পালানোর সুযোগ দেওয়া হলো? কেন দেশে থাকা অপরাধীদের আটক করা হচ্ছে না? বিচারে কোনো অবহেলা বা আপোষ দেশবাসী কোনোদিন ক্ষমা করবে না।

সভায় আরো বলা হয়, সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে মত দিয়েছে। ক্ষমতা যাতে কোনো একক দলের হাতে একীভূত না হয় সেজন্যই পিআর পদ্ধতির প্রয়োজন। রাজনৈতিকভাবে স্বৈরাচারবিরোধী তেমনি মানসিক ও পদ্ধতিগতভাবেও স্বৈরতন্ত্রবিরোধী।

ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেক আতিয়ার রহমান ও অ্যাডভোকেট আমেল খান চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শেখ লুৎফুর রহমান, অ্যাডভোকেট আব্দুল বাসেত, সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, অ্যাডভোকেট হারুন অর রশিদ, অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট আলমগীর হোসেন ভুইয়া, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট  মোহাম্মদ হানিফ মিা, অ্যাডভোকেট  রফিকুল ইসলাম মিলন, অ্যাডভোকেট  আব্দুল হামিদ, অ্যাডভোকেট জমারত আলী, অ্যাডভোকেট বিল্লাল হোসেন মজুমদার, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন, অ্যাডভোকেট জিএম নজরুল ইসলাম, অ্যাডভোকেট  আব্দুল মান্নান, অ্যাডভোকেট মাওলানা হাছিবুল ইসলাম, অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ