শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বৈষম্য ও অন্যায় নির্মূলে খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই: মজলিস আমীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, সকল প্রকার বৈষম্য ও অন্যায় স্থায়ী নির্মূলে খেলাফত ভিত্তিক ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। কারণ মানুষের মৌলিক মানবাধিকার থেকে শুরু করে সকল ন্যায়সঙ্গত অধিকার প্রাপ্তির নিশ্চয়তা দেয় ইসলাম। আমাদের দেশ স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে ঠিকই কিন্তু অন্যায়-জুলুম স্থায়ীভাবে নির্মূল হয়নি। শিক্ষানীতি, সংবিধান,  বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন অংশের সংস্কার শুরু হয়েছে। আমরা প্রত্যাশা করছি সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আদর্শ ও বিশ্বাসের প্রতিফলন এসব সংস্কার কার্যক্রমে থাকবে। জুলাই বিপ্লবের শহীদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে যৌক্তিক সময়ে সংস্কার পূর্বক জাতীয় নির্বাচনের আয়োজন আয়োজন করুন।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে আমীরে মজলিস প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুমের পরিচালনায়ে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী কাসমেী, যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার, নোয়াখালী জোন পরিচালক হাফেজ মাওলানা আবু সালমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রুহুল আমনি চৌধুরী।

আমন্ত্রিত অতিথি ছিলেন জামিয়া আহলিয়া আমানতপুরের মুহতামিম মাওলানা মোশাররফ হোসাইন, জামিয়া ইসলামিয়া আরাবিয়া চৌমুহনী’র মুহতামিম মুফতী বেলাল উদ্দীন, হেফাজতে ইসলাম বাংলাদশে নোয়াখালী জোন সেক্রেটারি মাওলানা ইয়াকুব কাসেমী, জামিয়া আশরাফুল মাদারিস বটতলীর মুহাদ্দিস মাওলানা ইউনুস আহমদ আমিনী,  নোয়াখালী জেলা সহ সভাপতি মাওলানা শহীদ উল্লাহ খাকী, জামিয়া মিফতাহুল উলুমের মুহাদ্দিস মাওলানা গিয়াস উদ্দীন, জামিয়া মাহমুদিয়া চৌমুহনীর মুহতামিম মুফতী নুরুল আবসার, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা শওকত আলী।

জেলা নেতৃবৃন্দের মধ্যে সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জেলা  সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, বায়তুলমাল সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান ফুয়াদ, অফিস সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম মাহমুদ, প্রচার সম্পাদক মাস্টার নুরুন্নবী, ইসলামী যুব মজলিস জেলা সহ-সভাপতি মাওলানা আতাউল্যাহ, সাধারণ সম্পাদক জনাব হুজ্জাতুল ইসলাম মামুন, শ্রমিক মজলিস জেলা সভাপতি মাওলানা আবুল হাসান, ইসলামি ছাত্র মজলিস জেলা সভাপতি জনাব ইয়াকুব মিয়াজি প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ