সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, দেড় হাজারের বেশি ছাত্র জনতা জীবন দিয়েছেন বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য। যেনতেন নাম মাত্র সংস্কার করে নির্বাচন দিলে ঋণ শোধ হবে না বরং সংষ্কার কমিটির কাজে গতি ফিরিয়ে এনে টেকসই সংস্কার করতে হবে। এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন দিতে হবে। নির্বাচনী সংস্কার কমিটির কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। বরং সংবিধান, দুদক, গণমাধ্যম, নিবৃাচন, বিচার বিভাগ কাম্যমানের সংস্কার করেই কমিশন গঠন করা প্রয়োজন ছিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রধান উপদেষ্টাসহ সরকারের সদস্য উদ্দেশ্যে বলেন, ছাত্র-জনতা আপনাদের ক্ষমতায় বসিয়েছে জনদুর্ভোগ লাঘব করার জন্য। কিন্তু ১০০ দিনের অধিক হলে, দ্রব্যমূল কী কারণে নিয়ন্ত্রণ হচ্ছে না। এখনো ফ্যাসিবাদের দোসর সর্বত্র বিরাজমান তা সরকারকে বেকায়দায় ফেলতে আমরণ চেষ্টা চালাচ্ছে।

আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কৃষিবিদ আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা নেছার উদ্দিন, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা এবিএম জাকারিয়া, মুফতী এছহাক মুহাম্মদ আবুল খায়ের, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, অধ্যাপক ডা. নাসির উদ্দিন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা মকবুল হোসাইন, জিএম রুহুল আমিন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা খলিলুর রহমান, অ্যাডভোকেট হাছিবুল ইসলাম, মাওলানা আবুল কালামা আজাদ, মাওলানা শোয়াইব হোসেন, মাওলানা নূরুল করীম আকরাম, অধ্যাপক নাসরি উদ্দিন খান, মাওলানা আরিফুল ইসলাম, আব্দুল আউয়াল মজুমদার, আলহাজ্ব সেলিম মাহমুদ, ডা. দেলোয়ার হোসেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশপ্রেমিক ঈমানদার জনশক্তি তৈরি জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে বিদেশে এখনও দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে। কেউ কেউ ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা করছে। তাই দলমত দলমত জাতি-ধর্ম নির্বিশেষে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য গড়ে তুলে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ