শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্রুত ন্যুনতম সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘জাতি-ধর্ম-নির্বিশেষে সবাই মিলে কীভাবে সামনের দিকে এগোনো যায়, কীভাবে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায় এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার আওতায় রাখাসহ নানান বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘সম্প্রতি যেসব বিষয় জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে, সেসব নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ যেসব বিষয় মানুষকে ক্ষুব্ধ করছে সেগুলোর সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে দ্রব্যমূল্য। এ ছাড়া সামনে রমজান, সে সময় যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।’

নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে জামায়াত আমীর বলেন, ‘ন্যূনতম সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়া উচিত। আমরা ৪০ এর অধিক সংস্কারের প্রস্তাবনা দিয়েছি। তবে অন্তর্বর্তী সরকারকে ১০টি বিষয়ে সংস্কারের প্রস্তাবনা দিয়েছি। ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়েছে।’

দেশে চলমান ‘ইসকন ইস্যু’র প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘শুধু ইসকন নয়, যারাই দেশবিরোধী কার্যক্রমে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনতে হবে।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ