শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তনে সংস্কার অনিবার্য : তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন সাধনের জন্য সংস্কার অনিবার্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না।

আজ মহান বিজয় দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই বেশি আনন্দের, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়িত্বের অঙ্গীকারের প্রতীক হবে।’

বৈষম্য ও বিভাজনমুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না। রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন সাধনের জন্য সংস্কার অনিবার্য। অন্তর্বর্তী সরকারের ব্যাবহারিক রোডম্যাপ- এটি কী অর্জনের পরিকল্পনা করছে এবং প্রয়োজনীয় সময়সীমা জানার অধিকার জনগণের রয়েছে।’

একটি পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংসদ, রাষ্ট্র ও সমাজ উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে কাজ করে বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

জনগণের রাজনৈতিক ক্ষমতা সত্যিকার অর্থে সুরক্ষিত হয় যখন একটি জবাবদিহিমূলক সরকার এবং কার্যকর সংসদ মিলেমিশে কাজ করে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ