শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিভেদ দেশবিরোধী অপশক্তির রসদ যোগাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্যর উপর জোর দিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এখনো হুমকীর সম্মুখীন। আধিপত্যবাধী ও তাদের দোসর বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। প্রশাসনে এখনো তারা ঘাপটি মেরে বসে আছে। আমাদের পূর্ব সীমান্তের মায়ানমার অস্থিতিশীল। নতুন করে রোহিঙ্গা শরণার্থীর ঢল নামার শংকা এবং পুরাতনদের নিজ দেশে পুনর্বাসন প্রক্রিয়া চ্যালেঞ্জের সম্মুখীন। দেশের সংস্কার কার্যক্রম চলমান। এমতাবস্থায় দেশপ্রেমিক ছাত্র-জনতার ঐক্য আরো সুসংহত করতে হবে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিভেদ দেশবিরোধী অপশক্তির রসদ যোগান দিবে, ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিট লালন করে এই মুহূর্তে খেলাফত মজলিস ‘বিভেদ নয় ঐক্য - কল্যাণমূলক রাষ্ট্র’ গঠনের কাজ করে যাচ্ছে। অভ্যুত্থানের সুফল দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে ময়দানে তৎপর রয়েছে।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামতকে প্রাধান্য দিতে আমরা সরকারের প্রতি আবারো জোর দাবি জানাচ্ছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি। মূল্যস্ফীতি ও টাকার অবমূল্যায়ন কমিয়ে আনার জন্য যথাযথ উদ্যোগ কামনা করছি। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন সহ দেশের সামর্থবান সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু কর্তৃক পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত বৈঠকের আলোচনা থেকে থেকে এসব কথা জানায় দলটি।  

খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, মুহাদ্দিস শেখ সালাহ উদ্দিন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অর্থ সম্পাদক আলহাজ্জ আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক ডা: রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, ড. আবু মুসায়্যিব, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, জহিরুল ইসলাম, জিল্লুর রহমান, আলহাজ্জ ফয়জুল ইসলাম, আলহাজ¦ আমিনুর রহমান ফিরোজ, অধ্যাপক মাওলানা আজিজুল হক, আলহাজ্জ নুর হোসেন, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাফেজ নুরুল হক, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ