শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে: ড.মঈন খান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ড. আবদুল মঈন খান বলেছেন, ইসলাম একদিন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ইসলামকে শক্তিশালী রাখতে বিশ্বের মুসলিম জাতিকে সব দ্বিধা-দ্ব›দ্ব ও বিভেদ দূর করে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে সাত দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. মঈন খান বলেন, আজ থেকে ৪৪ বছর আগে স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। একটি এক দলীয় বাকশাল শাসন ব্যবস্থা থেকে এদেশকে মুক্ত করেছিলেন। বাংলাদেশের সংবিধানে একটি মহান বাক্য যুক্ত করেছিলেন। সেটি হলো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, জনগণকে জুলুম, অত্যাচার, ভোট থেকে বঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাই ও দিনের ভোট রাতে করে নয়। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নেন।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভ‚ইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ