শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলামী দলগুলোকে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসেছে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরাসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে পিআর পদ্ধতির (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন চাই। বিএনপি এ পিআর পদ্ধতির নির্বাচন চায় না। দলটি মনে করে, এই পদ্ধতিতে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। বিএনপির এ ধারণা ভুল। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের জন্য ভালো হবে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর জামিয়া কারিমিয়া কমপ্লেক্সে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,  দেশে এক শ্রেণীর দল ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় যেতে চায়। ৫৩ বছর স্বাধীনতার ইতিহাসে একটি স্বার্থান্বেষী মহল বার বার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে। ইসলামী দলগুলোকে পরগাছা হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসেছে। এবার সেই পরিবর্তনের সময় এসেছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার।

চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগের বিদায়ের পরে সাধারণ মানুষদের নিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সংখ্যালঘুদের মন্দির ও বাসা বাড়ি পাহারা দিয়েছে। অন্য একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা লুটপাটে মেতে উঠেছে।

মুহাম্মদ রবিউল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সেলিম মাহমুদ প্রমুখ।

সম্মেলন শেষে প্রধান অতিথি আবদুল্লাহ আল মামুনকে সভাপতি ও ইয়াছিন মিয়াজিকে সাধারণ সম্পাদক পদে রেখে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ