শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এবি পার্টি ও খেলাফত মজলিসের আন্তদলীয় সংলাপ, ৮ দফা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের পক্ষ থেকে দেশপ্রেমি রাজনৈতিক দলসমূহের মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে ‘ধারাবাহিক সংলাপের’ অংশ হিসেবে আজ (৫ ফেব্রুয়ারি, বুধবার) ১২টায়  পল্টনস্থ খেলাফত মজলিস কার্যালয়ে এবি পার্টির সাথে দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে উভয়দলের সম্মতিতে ৮দফার উপর ঐকমত্য সৃষ্টি হয়। সংলাপে আরও বলা হয়, পতিত ফ্যাসিবাদীদের কোনো অপতৎপরতা সহ্য করা হবে না।

উভয় দলের ৮ দফা:

১। আধিপত্যবাদী শক্তির দোসর পতিত ফ্যাসিবাদীদের রুখতে গণ-অভ্যুত্থানকালে সৃষ্ট জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।

২। সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুন:স্থাপন করতে হবে।

৩। জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আন্তদলীয় সংলাপ অব্যাহত রাখা হবে।

৪। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

৫। দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

৬। ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করা।

৭। ফ্যাসিবাদী শাসনামলে পিলখানায় বিডিআর হত্যা, শাপলা চত্ত্বরে গণহত্যা, ২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কালে পরিচালিত গণহত্যা-সহ খুন, গুম ও নির্যাতনের সাথে জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৮। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে আলেম-উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের
নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।

উক্ত সংলাপে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ছাড়াও এবি পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) মোহম্মাদ দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল্লাহ আল মামুন, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার সানি আবদুল হক, সহকারি প্রচার সম্পাদক রিপন মাহমুদ।

খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া প্রমুখ।

দ্বিপাক্ষিক সংলাপে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ