শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আমরা সরকার গঠন করলে দেশে ফ্যসিস্ট জন্ম হবে না: ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমরা সরকার গঠন করলে দেশে আর ফ্যাসিস্টের জন্ম হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সকল রাজনৈতিক গণতন্ত্র শক্তির প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, আসুন ঐক্য গড়ে তুলি। দেশে যাতে আবারও ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে সে ব্যবস্থা গড়ে তুলি। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে, বাংলাদেশে আর কোনোদিনও ফ্যাসিস্টের জন্ম হবে না। কোনোদিনও সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে।

তিনি বলেন, এখন আভাস পাওয়া যাচ্ছে নতুন দল হবে। নতুন দলকে স্বাগত জানাই। কিন্তু, নতুন দল করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা জনগণ মেনে নিবে না। আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে কখন স্থানীয় নির্বাচন হবে। কি কি সংস্কার করা দরকার সেটা জাতীয় সংসদ সদস্যরাই ঠিক করবে।

ড. ইউনূসকে উদ্দেশে তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। যদি না করেন তাহলে শেখ হাসিনা আবারও দিল্লিতে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। আর এই ষড়যন্ত্র একমাত্র জনগণের নির্বাচিত সরকারই রুখতে পারবে। তাই অনতিবিলম্বে রোডম্যাপ দেন এবং নির্বাচনের ব্যবস্থা করুন।

বিএনপির এই নেতা বলেন, রোজার আগে আবারও যাতে দ্রব্যের উপরে সিন্ডিকেট না হয় সেদিকে আপনাদেরকে (অন্তর্বর্তী সরকার) নজর দিতে হবে।

প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মো. লিটনের সভাপতিত্বে সংগঠনের মহাসচিব আহমেদুর রহমানসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ