শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ব্যক্তি শুদ্ধি না হলে রাষ্ট্র শুদ্ধি হবে না : চরমোনাই পীর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, সমস্যার সূচনা হয় ব্যক্তির মাধ্যমে। ব্যক্তির মধ্যে জন্ম নেয়া মাইক্রো ফ্যাসিবাদই ম্যাক্রো ফ্যাসিবাদের সূচনা করে এবং রাষ্ট্রকে ফ্যাসিজমের নির্মম দুর্বিপাকে নিপতিত করে। ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হলে কোন আইন-কানুন দিয়ে দুর্নীতি রোধ করা যায় না। আত্মা দূষিত হলে তার প্রভাব সমাজ-রাষ্ট্রে সর্বত্র ছাড়াবেই। তাই ব্যক্তিশুদ্ধি প্রয়োজন। ব্যক্তি শুদ্ধি না হলে রাষ্ট্র শুদ্ধি হবে না। কোন সংস্কারই সুফল দেবে না।

আজ রোববার সকাল ৯টায় পবিত্র রমজানে বরিশালের চরমোনাইতে অনুষ্ঠিত ১৫ দিনব্যাপী তালিম-তারবিয়াতের প্রথম দিনে সারাদেশ থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুজাহিদ কমিটির নেতৃবৃন্দের প্রতি উদ্বোধনী বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। 

মুফতি রেজাউল করীম বলেন, গত ০৫ আগষ্ট বড় ফ্যাসিবাদের বিদায় হয়েছে কিন্তু তারপরেই দেশের নানা প্রান্তে আগের মতোই দখলদারী, হানাহানি, পদ নিয়ে কাড়াকাড়ির চিত্র দেখা গেছে। মানুষ স্বস্থির নিঃশ্বাস ফেলার আগেই নতুন ফ্যাসিবাদের অশুভ পদধ্বনীতে আশংকিত হয়ে পড়ছে। কারণ আত্মা পরিশুদ্ধ না হয়ে দল পরিবর্তন হলে আদতে কোন উপকার হয় না।

পীর সাহেব চরমোনাই বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে অনেক আলাপ শোনা যাচ্ছে কিন্তু হাজার বছরের ইতিহাসের সত্য শিক্ষা হলো, ইসলাম ছাড়া আর কোন বন্দোবস্ত শান্তি আনতে পারে নাই। অতএব বাংলাদেশেও যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা হচ্ছে তাতে ইসলাম শামিল করতেই হবে।

নতুন রাজনৈতিক দলের নেতৃত্বের তালিকায় সমাজ-বিধ্বংসী এলজিবিটিকিউ এর এক্টিভিস্ট থাকা প্রসঙ্গে উল্লেখ করে পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের মানুষ ধর্মীয়ভাবে অতি আবেগ প্রবণ। ধর্ম তাদের কাছে সবকিছুর উর্ধে। এখানে ধর্ম বিদ্বেষী কোন ব্যক্তি রাজনৈতিক দলের নেতা হিসেবে থাকলে সেই দলকে মানুষ প্রত্যাখ্যান করবে। আমি নতুন দল এনসিপিকে এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। সমকামীদের প্রমোট করার কোন সুযোগ এদেশে নেই।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ