মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

‘গাজায় হামলার প্রতিবাদে বিশ্বাবসীকে ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজায় গতকাল ইসরাইলী বোমা হামলায় নারী-শিশু সহ অর্ধ সহস্র মানুষ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। 

আজ এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড় ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় গতকাল ভারি বোমা হামলা চালিয়ে অর্ধ সহস্র মানুষকে হত্যা করেছে। এতে আহত হয়েছে আরো অনেকে। এছাড়াও গত সোমবার সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরাইলী বিমান হামলায় ১৯ জন মানুষ হতাহত হয়। রমজান মাসের পবিত্রতা বিনষ্ট করে অন্যায়ভাবে এই হামলা চালিয়ে ইসরাইল বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ে প্রচণ্ড আঘাত করেছে।

আমরা ইসরাইলী এমন বর্বরতার তীব্র প্রতিবাদ জানাই। অবৈধ রাষ্ট্র ইসরাইলকে পৃষ্ঠপোষকতা দানকারী মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার মিত্র দেশগুলো এই দায় এড়াতে পারে না। গত কয়েকদিনে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় শিশুসহ অর্ধশত নারী-পুরুষ নিহত হয়েছে। আমরা জাতিসংঘ, ওআইসি, আরবলীগ সহ মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেন ও ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। ইসরাইলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা সহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাচ্ছি। উদ্বাস্তুদেরকে মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ