মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

আ. লীগ মাঠে নামলে বলপ্রয়োগের অধিকার আছে পুলিশের: এনসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধের দাবিতে শুরু থেকেই কঠোর অবস্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার পুলিশকেও সেই কঠোরতা দেখাতে বলছেন তারা। এ ব্যাপারে শনিবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগ আন্দোলনে নামলে বলপ্রয়োগের অধিকার আছে পুলিশের।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আন্দোলন নিয়ে করা এক প্রশ্নের জবাবে এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগ পরিষ্কারভাবে একটি দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে, সেটাকে আমরা আন্দোলন বলব না। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। সে ক্ষেত্রে পুলিশের যে বলপ্রয়োগের অধিকার আছে, সেটা থাকবে।

অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের কাছে রোববার প্রাথমিক সংস্কার প্রস্তাব জমা দেবে এনসিপি। এ উপলক্ষে করা সংবাদ সম্মেলনে দলটি জানায়, ১৬ বছর বয়সে ভোটার ও নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ২৩ বছর করার একটি প্রস্তাব রাখা হবে তাদের দলের পক্ষ থেকে।

আওয়ামী লীগ আন্দোলনে নামলে কী হবে; এমন প্রশ্নের জবাবে তুষার বলেন, ‘আওয়ামী লীগ তো আন্দোলনে আসবে না। আওয়ামী লীগ যেটা করবে, সেটাকে তো আমরা আন্দোলন বলব না। গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলনের তো একটা সংজ্ঞা আছে।’

তুষার আরও বলেন, ‘আমরা বলতে চাচ্ছি, বিভিন্ন দাবিদাওয়া কেন্দ্রিক যে আন্দোলন—একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বেতনের জন্য আন্দোলনে নামছেন, কোটার বিরুদ্ধে আন্দোলনে নামছেন কিংবা অন্যান্য যেকোনো ইস্যু, একটা কfলাকানুন বাতিলের দাবিতে আন্দোলনে নামছেন—এগুলোকে আমরা আন্দোলন বলি।’

এরপর তিনি আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বলেন, ‘আওয়ামী লীগ পরিষ্কারভাবে একটি দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে, সেটাকে আমরা আন্দোলন বলব না। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। সে ক্ষেত্রে পুলিশের যে বলপ্রয়োগের অধিকার আছে, সেটা থাকবে।’

এমএইচ/

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ